আলমডাঙ্গায় কৃষি উপকরণ প্রণোদনা বিতরণ ও ফল মেলার উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ

২৬ জুন ২০২৬ - ২৩:১৬
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় কৃষি উপকরণ প্রণোদনা বিতরণ ও ফল মেলার উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ
আলমডাঙ্গায় ফল মেলা ও কৃষি প্রণোদনা উপকরণ বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ

প্রতিনিধি আলমডাঙ্গা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস ও উপজেলা প্রশাসনের উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ফল মেলার শুভ উদ্বোধন এবং খরিপ-২ মৌসুমের কৃষি উপকরণ প্রণোদনা বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বেলা সাড়ে ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন ও কৃষকদের মাঝে প্রণোদণা সামগ্রী বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরিফুজ্জামান শরীফ।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরিফুজ্জামান শরীফ বলেন, "কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার পুষ্টি ও খাদ্যের চাহিদা মেটাতে ফলদ ও ঔষধি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমাদের দেশের মাটি অত্যন্ত উর্বর, এখানে সঠিক প্রযুক্তির ব্যবহার ও উন্নত জাতের চাষাবাদ বাড়াতে পারলে কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি দেশ পুষ্টিতে স্বয়ংসম্পূর্ণ হবে।"

তিনি আরও বলেন, "অতীতের সকল বৈষম্য পেছনে ফেলে বর্তমান প্রশাসন প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় সরকারি প্রণোদনা পৌঁছে দিতে বদ্ধপরিকর। সারের দাম কমানো থেকে শুরু করে উন্নত বীজ নিশ্চিত করতে কাজ চলছে। প্রতিটি বাড়িতে অন্তত একটি করে ফলদ বা পুষ্টিগুণ সম্পন্ন গাছ রোপণ করা উচিত, যাতে নতুন প্রজন্ম ভেজালমুক্ত ফল খেতে পারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই সময়োপযোগী উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।"

তিনি কৃষকদেরকে প্রাপ্ত প্রণোদনার বীজ ও সার সঠিকভাবে ব্যবহার করে উৎপাদন বাড়ানোর আহ্বান জানান।

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিনুর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মাসুদুর রহমান সরকার, অতিরিক্ত উপ-পরিচালক দেবাশীষ রায় এবং চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তার বলেন, ফল মেলা থেকে সর্বস্তরের মানুষ নতুন নতুন কৃষি প্রযুক্তি ও ফল চাষের আধুনিক পদ্ধতি সম্পর্কে ধারণা পাবেন,এছাড়াও ৪০ জন প্রান্তিক কৃষকের মাঝে কন্দ বীজ বিতরণ করা হয়েছে।প্রতি কৃষক পিয়াজের বীজ,সার সহ কৃষি পন্য পেয়েছে। এছাড়াও ৩ জন কৃষক কে কেচো সার উৎপাদনের জন্য মেশিন প্রদান ও ২ জন কৃষক কে সরিষার তেল ভাঙ্গা মেশিন প্রদান করা হয়েছে। 

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা জাসাসের সম্পাদক সেলিমুল হাবিব, ইউপি চেয়ারম্যান তবারক হোসেন ও মাহবুবুল হক, কৃষকদল নেতা ওয়াজেদ আলী কচি, যুবদল নেতা মীর আসাদুজ্জামান উজ্জল এবং ছাত্রদল নেতা জাহিদ হাসান শুভ, আতিক রহমান রিংকু ও আল ইমরান রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক প্রান্তিক কৃষক।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং তালিকাভুক্ত প্রান্তিক কৃষকদের হাতে উন্নত জাতের বীজ ও সারসহ বিভিন্ন কৃষি উপকরণ তুলে দেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0