আলমডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ও বিভিন্ন মামলার ১১ আসামী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার

২৬ জুন ২০২৬ - ১৫:৫৭
প্রকাশিত: ২ ঘন্টা আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ও বিভিন্ন মামলার ১১ আসামী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার-১১

আলমডাঙ্গা থানা পুলিশ এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬শ' গ্রাম গাঁজা সহ ৭ জনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলার রুইতনপুর গ্রামের আমবাগানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন-রুইতনপুর সর্দ্দার পাড়ার মৃত বাবর আলী মন্ডলের ছেলে মতিয়ার মন্ডল (৫৪),  একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে সোহাগ আলী (৩২), মৃত আবু কালামের ছেলে মঞ্জুর আলম (৩২),মেহেরপুর সদর উপজেলার শিমুলতলার আব্দুল আলিমের ছেলে রাসেল হোসেন তুহিন (২১), শরিফুল ইসলামের ছেলে টনিক(২৫), ওসমানপুর মধ্যপাড়ার হেলাল উদ্দিনের ছেলে লিয়ন (২৫), আলমডাঙ্গা থানা পাড়ার মৃত মকলেছুর রহমানের ছেলে শহিদুল ইসলাম (৪০), ওসমানপুর গ্রামের হাসেম আলীর ছেলে মোঃ উজ্জল হোসেন(২৬), গোবিন্দপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে খাইরুল ইসলাম(৪৮), ওসমানপুর মধ্যপাড়ার লাল চাঁদের ছেলে লাভলু হোসেন (৩৬), গোবিন্দপুর গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে আকবর আলী (৪০)। এছাড়াও দুইজন শিশুকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়, হাঁপানিয়া ক্যাম্পের এসআই(নিঃ) সঞ্জিত সাহা সংগীয় অফিসার ফোর্স সহ ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে চিৎলা ইউনিয়নের রুইতনপুর পশ্চিমপাড়া গ্রামের মোঃ আনুচ উদ্দিন এর আমবাগানে বসে তারা গাঁচা সেবন করছিল। এ সময় পুলিশ মোঃ মতিয়ার মন্ডল,সোহাগ আলী ,  মঞ্জুর আলম, মোঃ টনিক ও মোঃ রাসেল হোসেন তুহিনকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়াো বিভি্ন্ন এলাকা থেকে উল্লেখিত আসামীদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত ৫ আসামীর কাছ থেকে পুলিশ ৬ শ  গ্রাম গ্রাম গাঁজা উদ্ধার করে পূলিশ।  উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা করে মামলার ঘটানায় উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজা বিক্রি, হেফাজতে রাখার সহযোগী অজ্ঞাতনামা ৪/৫ জন আসামী জড়িত আছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

গ্রেফতারকৃত, পলাতক ও অজ্ঞাতনামা আসামীদের আইনের সাথে সংঘাতে জড়িত শিশুদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ান্ত্রণ আইনে মামলা দায়ের করা হঙেছ ৩৬(১) সারণির ১৯(ক)/৪০/৪১ রুজু করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0