আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
আলমডাঙ্গা প্রতিনিধি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে জুবায়ের আহম্মেদ (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বেলা আড়াইটার দিকে উপজেলার ভোগাইল বগাদি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুবায়ের আহম্মেদ উপজেলার ভাংবাড়ীয় ইউনিয়নের ভোগাইল বগাদি গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। সে এবার এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গার দামুড়হুদায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু
- আলমডাঙ্গায় পুলিশের অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টা ট্যাবলেট সহ দুই কারবারি গ্রেপ্তার
- চুয়াডাঙ্গা মাদক দ্রব্য অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- চুয়াডাঙ্গার সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে শিশু কন্যার মৃ/ত্যু
- আলমডাঙ্গায় ইয়াবা ও বিক্রির টাকাসহ যুবক গ্রেপ্তার
স্থানীয় সুত্রে জানা যায়, জুবায়ের বাড়িতে টাইলসের বসানোর কাজ দেখছিল। তাদের ঘরের দরজায় পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তার লিকেজ হয়ে দরজা বিদ্যুতায়িত হয়ে ছিল। সে দরজায় অসাবধানবশত জুবায়ের হাত স্পর্শ করলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
অসুস্থ জুবায়েরকে তার স্বজনরা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায় তার স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠে। গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0