চুয়াডাঙ্গার দামুড়হুদায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু
সংবাদ শুনুন
প্লে করতে ক্লিক করুন
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বজ্রপাতে নাজমুল হোসেন (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার রুদ্রনগর মাঠে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল হোসেন দামুড়হুদা উপজেলার রুদ্রনগর গ্রামের জসিম উদ্দীনের ছেলে।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গায় পুলিশের অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টা ট্যাবলেট সহ দুই কারবারি গ্রেপ্তার
- চুয়াডাঙ্গা মাদক দ্রব্য অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- চুয়াডাঙ্গার সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে শিশু কন্যার মৃ/ত্যু
- আলমডাঙ্গায় ইয়াবা ও বিক্রির টাকাসহ যুবক গ্রেপ্তার
- চুয়াডাঙ্গায় ‘জয় বাংলা’ লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার
স্থানীয় সুত্রে জানা যায়, নাজমুল হোসেন তার বাড়ির পাশের একটি মাঠে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। এক পর্যায়ে বিকট শব্দে বজ্রপাত হলে কৃষক নাজমুল গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন জানান, বিষয়টি জেনেছি, বজ্রপাতে একজন মারা গেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0