চুয়াডাঙ্গার সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে শিশু কন্যার মৃ/ত্যু
চুয়াডাঙ্গার সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে তানিশা নামের দুই বছরের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) সকালের দিকে উপজেলার নবীননগর গ্রামে চার্জারের বৈদ্যুতিক তারে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে এ দুর্ঘটনার শিকার হয়।
তানিশা উপজেলার কুতুবপুর ইউনিয়নের নবিনগর গ্রামের শাহিন আলীর মেয়ে।
স্থানীয় সুত্রে জানা যায়, শিশু তানিষা সকালে তার মায়ের সাথে পাশের এক বাড়িতে যায়। সে খেলতে গিয়ে ইজিবাইকের চার্জারের বৈদ্যুতিক তারের লিকেজ স্পর্শ করলে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গায় ইয়াবা ও বিক্রির টাকাসহ যুবক গ্রেপ্তার
- চুয়াডাঙ্গায় ‘জয় বাংলা’ লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার
- আলমডাঙ্গায় সার পাচারের দায়ে ভ্রাম্যমাণ আদালতে একজনকে ২০ হাজার টাকা জরি/মানা
- চুয়াডাঙ্গা মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ৬, ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের জেল জরিমানা
- নিষ্পত্তির পরদিনই বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার গ্রামবাসীর মধ্যে আবারও দেখা দিয়েছে আতঙ্ক
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্টে শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0