আলমডাঙ্গায় ইয়াবা ও বিক্রির টাকাসহ যুবক গ্রেপ্তার
আলমডাঙ্গার স্টেশনপাড়ার শহীদ সড়কে অভিযান চালিয়ে ৮ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের টাকাসহ তানভীর আহম্মেদ (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে পুলিশ তাকে গ্রেপ্তার ও ইয়াবা উদ্ধার করে। গ্রেপ্তারকুত তানভীর স্টেশনপাড়ার মৃত আলাউদ্দিনের ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে,আলমডাঙ্গার থানার এসআই(নিঃ) মোঃ মনিরুল হক হাওলাদার সংগীয় অফিসার ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার স্টেশনপাড়াস্থ শহীদ সড়কের মোঃ আবু মুছা এর দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে মোঃ তানভীর আহম্মেদকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৯ হাজার,৫শ' টাকা উদ্ধার করে পুলিশ।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গায় ‘জয় বাংলা’ লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার
- আলমডাঙ্গায় সার পাচারের দায়ে ভ্রাম্যমাণ আদালতে একজনকে ২০ হাজার টাকা জরি/মানা
- চুয়াডাঙ্গা মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ৬, ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের জেল জরিমানা
- নিষ্পত্তির পরদিনই বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার গ্রামবাসীর মধ্যে আবারও দেখা দিয়েছে আতঙ্ক
- আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর বিনাশ্রম কা/রা/দন্ড
উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা করে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি, হেফাজতে রাখার সহযোগী আরো ১জন আসামী সহ অজ্ঞাতনামা ৪/৫ জন জড়িত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ান্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0