ঝিনাইদহের শৈলকুপায় মোটর সাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

২৪ জুন ২০২৬ - ২০:০৮
প্রকাশিত: ২ ঘন্টা আগে
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ঝিনাইদহের শৈলকুপায় মোটর সাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
শৈলকুপায় মোটর সাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় জয়ন্ত সরকার (১৮) নামের এক যুবকের নিহত হয়েছে। বুধবার(২৪ জুন) বিকালে উপজেলার রঘুনন্দনপুর গ্রামের মোড়ে এ দুর্ঘটনা ঘটে ।

নিহত যুবক জয়ন্ত শৈলকুপা পৌর এলাকার ঝাউদিয়া গ্রামের বিনানন্দ সরকারের ছেলে।

পরিবারিক সুত্রে জানা গেছে , জয়ন্ত বন্ধুদের সাথে গঙ্গা পুজা দেখতে মোটরসাইকেলযোগে উপজেলার বকশিপুর গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে নিত্যানন্দপুর ইইনিয়নের রঘুনন্দনপুর গ্রামের মোড়ে পৌঁছালে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি কড়াই গাছের সঙ্গে ধাক্কা দেয়। গাছের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে   তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ দুঃসংবাদ  নিহতের পরিবারের লোকজন জানতে পারলে তাদের আহাজারিতে বাতাস ভারি হয়ে ওঠে।  প্রতিবেশিদের মাঝে নেমে আসে শোকের ছায়া।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0