চুয়াডাঙ্গায় ‘জয় বাংলা’ লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার

২৪ জুন ২০২৬ - ১৬:৫৪
প্রকাশিত: ২ ঘন্টা আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় ‘জয় বাংলা’ লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার
ছবি সংগৃহিত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় জয় বাংলা লেখা বোমা সদৃশ্য একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) সকালে উপজেলার রাইসার বিল মৎস্য অবতরণ কেন্দ্রের প্রধান ফটকের নিকট থেকে বস্তুটি উদ্ধার করা হয়।  এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি গ্রামের রাইসার বিলে গোসল করতে গিয়ে বিলের পাশে মৎস সমিতির অফিসের নিকট বোমা সদৃশ্য একটি বস্তু পড়ে থাকতে দেখেন গ্রামের কয়েক ব্যক্তি ।বস্তুটির গায়ে জয় বাংলা লেখা ছিল। পরে সমিতির সদস্যদের মাধ্যমে দর্শনা থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়।

সংবাদ পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অত্যন্ত সতর্কতার সাথে বস্তুটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

 দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন,সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বস্তুটি উদ্ধার করেছে। বর্তমানে এটা নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। এটি নিষ্ক্রিয়ের জন্য বিশেষজ্ঞ দলকে খবর দেয়া হয়েছে।

 তিনি আরও বলেন,উদ্ধার হওয়া বন্তুটি বোমা নাকি আতঙ্ক সৃ্ষ্টির জন্য কেউ এটা  রেখে গেছে, এটা পরীক্ষা নিরীক্ষা করলেই বোঝা যাবে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0