ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ৩২ জন নিহত

২৫ জুন ২০২৬ - ১২:৩৬
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ৩২ জন নিহত
ছবি সংগৃহিত

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে ৩২ জন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। এসময় আহত হয়েছে ৭০০ জন। দেশটিতে পর পর দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাত হানলে জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে । ঞরবাড়ি ছেড়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল ৭.৫। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে মন্টালবান এলাকায় ভূমিকম্পগুলো আঘাত হানে। কম্পন শুধু রাজধানীতেই সীমাবদ্ধ ছিল না; দেশের আরও বেশ কয়েকটি রাজ্যে এর প্রভাব অনুভূত হয়েছে।

ভেনেজুয়েলায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ গণমাধ্যমকে সর্বশেষ এই হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আরও জানান, দেশটির লা গুয়াইরা শহরে ইতোমধ্যেই ডজন খানেক ভবন ধসে পড়েছে। পুরো পরিস্থিতিকে অত্যন্ত দুঃখজনক হিসেবে উল্লেখ করে একে একটি ভয়াবহ বিপর্যয় বলে আখ্যায়িত করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0