দেশে হাম-উপসর্গে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃ’ত্যু
দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও পরীক্ষায় নিশ্চিত মিলিয়ে নতুন করে ১ হাজার ১৪২ জন রোগী শনাক্ত হয়েছেন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু হওয়া সংক্রমণ পরিস্থিতিতে এখন পর্যন্ত মোট ৬৫৭ জনের মৃত্যু হয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টার পরিসংখ্যানে দেখা যায়, নতুন শনাক্ত রোগীদের মধ্যে ১ হাজার ৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এছাড়া পরীক্ষাগারে ১৩৬ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত তিন মাসে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি রোগটির বিভিন্ন জটিলতা ও উপসর্গজনিত কারণে আরও ৫৬৪ শিশুর প্রাণহানি ঘটেছে।
এ সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২ হাজার ৪০৫ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ হাজার ৭৮২ জন।
১৫ মার্চ থেকে ১৬ জুন সকাল ৮টা পর্যন্ত সারাদেশে মোট ৮৭ হাজার ৯২৯ জন সন্দেহভাজন রোগী এবং ১০ হাজার ৫২৩ জন নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সর্বশেষ মারা যাওয়া শিশুটি খুলনা বিভাগের বাসিন্দা। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। সেখানে মোট ৪০৭ জন আক্রান্তের মধ্যে ৬৫ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি পরীক্ষায় নিশ্চিত হয়েছে।
বিভাগভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে ঢাকা বিভাগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এ বিভাগে এখন পর্যন্ত ২৯৬ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৫৭ জনের ক্ষেত্রে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছিল।
এছাড়া রাজশাহী বিভাগে ৮৯ জন, সিলেটে ৭০ জন, চট্টগ্রাম ও বরিশালে ৫৭ জন করে এবং ময়মনসিংহ বিভাগে ৫৪ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। খুলনা বিভাগে ২৬ জন এবং রংপুর বিভাগে ৮ জনের মৃত্যুর তথ্যও প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0
মন্তব্য করুন (০)