রাজবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত

১৭ অক্টোবর ২০২৬ - ০০:১৭
প্রকাশিত: ৩ দিন আগে
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
রাজবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত
ছবি: সংগৃহীত

রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে পিয়ারুল (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে আটটার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

​নিহত পিয়ারুল রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া এলাকার হারান ফকিরের সন্তান। স্থানীয় সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার এশার নামাজের পর পিয়ারুল সজ্জনকান্দা মধ্যপাড়া মসজিদের সামনে পৌঁছালে মোটরসাইকেলে করে আসা অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালান। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শামসুল হক জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঠিক কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ পুরো বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে এবং তদন্ত চলছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0