অস্ট্রেলিয়া সফরে প্রস্তুতির ঘাটতি মানছেন শান্ত, তবে নজর ভালো খেলায়
টানা বৃষ্টির কারণে কাঙ্ক্ষিত প্রস্তুতি নিতে না পারার কথা স্বীকার করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পূর্ণাঙ্গ অনুশীলন ছাড়া মাঠে নামতে হলেও আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার বিষয়ে আশাবাদী তিনি।
চলমান প্রতিকূল আবহাওয়া দেশের মাটিতে সফরপূর্ব প্রস্তুতিতে বড় ধরনের বাধা হয়ে দাঁড়ায়। খোলা মাঠে স্কিল অনুশীলনের পর্যাপ্ত সুযোগ না থাকায় ইনডোরে ভিন্নধর্মী কৌশলে ক্রিকেটারদের ঘাটতি পূরণের চেষ্টা চালাতে হয়েছে।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অনুশীলনের সীমাবদ্ধতা নিয়ে বলেন, ‘বৃষ্টির কারণে বাংলাদেশে প্রস্তুতিটা ঠিকমতো হয়নি। যতটুকু সম্ভব হয়েছে নেওয়ার চেষ্টা করেছি। গ্রানাইটের ওপর বোলিং মেশিনের সাহায্যে প্র্যাকটিস হয়েছে। প্রস্তুতির জায়গায় কিছুটা ঘাটতি ছিল এবার।’
প্রস্তুতি পূর্ণাঙ্গ না হলেও বিষয়টিকে কোনো অজুহাত হিসেবে দাঁড় করাতে নারাজ অধিনায়ক। মাঠের খেলায় কোনো ধরনের চাপ না নিয়ে নিজেদের স্বাভাবিক পারফরম্যান্স ধরে রাখাই এই মুহূর্তে দলের মূল অগ্রাধিকার।
ভবিষ্যৎ পরিকল্পনা ও মানসিকতা সম্পর্কে শান্ত আরও জানান, ‘আমরা গত কয়েক বছর ধরে প্রতিটি ম্যাচ খেলি এটা ভেবে যে কত ভালো ক্রিকেট খেলতে পারি। ফলাফল বা আউটকাম নিয়ে চিন্তা না করে আমাদের প্রসেসটা কী এবং কোথায় ল্যাকিংস আছে তা নিয়ে কাজ করি। এই সিরিজেও নতুন কিছু থাকবে না, লক্ষ্য থাকবে ভালো ক্রিকেট খেলা এবং প্রসেস ঠিক রাখা।’
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











