শেলে, ফিলিপস ও জিই-সহ বিশ্বজুড়ে ৫০টি প্রতিষ্ঠানের ডেটা চুরির দাবি হ্যাকার গ্রুপের

১৪ আগস্ট ২০২৬ - ০৮:৫০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
শেলে, ফিলিপস ও জিই-সহ বিশ্বজুড়ে ৫০টি প্রতিষ্ঠানের ডেটা চুরির দাবি হ্যাকার গ্রুপের
ছবি সংগৃহীত

বিশ্বজুড়ে সাইবার হামলা চালিয়ে তথ্য হাতিয়ে নেওয়া কুখ্যাত এক হ্যাকার গ্রুপ এবার শেল, ফিলিপস, ফিসার্ভ ও জেনারেল ইলেকট্রিকের (জিই) মতো অন্তত ৫০টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ ডেটা চুরির দাবি করেছে। হ্যাকার গ্রুপটির ওয়েবসাইটে সম্প্রতি প্রকাশিত এক পোস্টের বরাতে রয়টার্স এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে।

​হ্যাকারের দাবির মুখে ডাচ ইলেকট্রনিক্স জায়ান্ট ফিলিপস জানিয়েছে, তারা ‘ক্লপ’ (Cl0p) নামের ওই হ্যাকার গ্রুপের সাইবার আক্রমণের শিকার হয়েছে। তবে তাদের অভ্যন্তরীণ একটি সুনির্দিষ্ট এন্টারপ্রাইজ সার্ভারে হামলা চালানো হলেও গ্রাহকদের পরিবেশ বা তথ্যের কোনো ক্ষতি হয়নি এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে, জ্বালানি খাতের জায়ান্ট শেল এক বিবৃতিতে জানায়, তারা সাম্প্রতিক একটি 'সম্ভাব্য সাইবার ঘটনা' সম্পর্কে অবগত রয়েছে এবং নিরাপত্তা টিম ও বিশেষজ্ঞদের নিয়ে পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।

​আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ফিসার্ভের এক মুখপাত্র জানান, তারা হ্যাকারদের দাবির বিষয়টি খতিয়ে দেখছেন। তবে এখন পর্যন্ত তাদের পরিচালিত তদন্তে গ্রাহক, ব্যাংকিং, লেনদেন বা ব্যক্তিগত কোনো তথ্য কিংবা তাদের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত মেলেনি। একই ধরনের সুর মিলিয়ে জেনারেল ইলেকট্রিক (জিই) জানিয়েছে, বিষয়টি জানার পরপরই তারা সাইবার রেসপন্স প্রোটোকল চালু করেছে এবং সম্ভাব্য ঝুঁকি পর্যালোচনা করছে।

​সাইবার বিশেষজ্ঞরা ধারণা করছেন, পিটিসি (PTC) উইন্ডচিল ও ফ্লেক্সপিএলএম নামক প্রকৌশল ও উৎপাদন খাতে ব্যবহৃত সফটওয়্যারের সুরক্ষাত্রুটিকে (Vulnerability) কাজে লাগিয়ে এই হামলা চালানো হয়েছে। সিকিউরিটি ইন্টেলিজেন্স সংস্থা অ্যাসেন্ট সলিউশনসের বিশেষজ্ঞ ব্র্যান্ডন পার্সন জানান, এটি কোনো নির্দিষ্ট কোম্পানিকে লক্ষ্য করে চালানো আক্রমণ নয়। এই হ্যাকার গ্রুপ সাধারণত সফটওয়্যারের অজ্ঞাত দুর্বলতা খুঁজে বের করে বহু সংস্থায় একযোগে হামলা চালায় এবং পরবর্তীতে সংগৃহীত তথ্য দিয়ে ব্ল্যাকমেইল করে থাকে।

সুত্র: রয়টার্স

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0