ওয়ানওয়েব স্যাটেলাইটের ইতিবাচক গতিতে ২০২৭ সালে রাজস্ব বৃদ্ধির প্রত্যাশা ইউটেলসেটের

০৭ আগস্ট ২০২৬ - ১৩:০৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ওয়ানওয়েব স্যাটেলাইটের ইতিবাচক গতিতে ২০২৭ সালে রাজস্ব বৃদ্ধির প্রত্যাশা ইউটেলসেটের
ছবি সংগৃহীত

প্যারিসভিত্তিক স্যাটেলাইট অপারেটর ইউটেলসেট (Eutelsat) আগামী বছর তাদের ব্যবসায় সামান্য রাজস্ব (Revenue) বৃদ্ধির আশা প্রকাশ করেছে। শুক্রবার (৭ আগস্ট) প্রকাশিত ব্যবসায়িক হালনাগাদে প্রতিষ্ঠানটি জানায়, তাদের ট্র্যাডিশনাল ভিডিও ডাউনলিংক ব্যবসার মন্দা কাটিয়ে তুলতে ভূমিকা রাখছে ওয়ানওয়েব লো-আর্থ অরবিট (LEO) স্যাটেলাইট পরিষেবা।

​প্রতিষ্ঠানটি জানায়, গত অর্থবছরের স্থিতিশীল আয়ের তুলনায় ২০২৭ অর্থবছরে রাজস্বে কিছুটা ইতিবাচক ধারা দেখা যাবে। একই সাথে কোম্পানিটির কোর প্রফিট মার্জিন ২০২৫/২৬ অর্থবছরের স্তরেই স্থির থাকবে বলে ধারণা করা হচ্ছে।

​ইলন মাস্কের ‘স্টারলিংক’-এর বাইরে বিশ্বজুড়ে সক্রিয় একমাত্র গ্লোবাল লো-আর্থ অরবিট কানেক্টিভিটি নেটওয়ার্ক পরিচালনা করছে ইউটেলসেটের ওয়ানওয়েব। এর ফলে মার্কিন কৃত্রিম উপগ্রহ সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর বিকল্প হিসেবে ইউরোপীয় প্রচেষ্টার অন্যতম সুবিধাভোগী হিসেবে নিজেদের অবস্থান শক্ত করছে ফরাসি এই গ্রুপটি।

​২০২৫/২৬ অর্থবছরে কোম্পানির মোট রাজস্বের প্রায় এক-চতুর্থাংশ বা ২৫ শতাংশ এসেছে এলইও (LEO) সেবা থেকে। অন্যদিকে, তাদের পুরোনো জিওস্টেশনারি (GEO) ব্যবসায় ভিডিও খাতের আয় ক্রমাগত কমতে থাকায় সেখানে মন্দা বজায় ছিল।

​জুন মাসে শেষ হওয়া অর্থবছরে ইউটেলসেটের লাইক-ফর-লাইক সার্বিক আয় ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১.২৪ বিলিয়ন ইউরোতে (প্রায় ১.৪৩ বিলিয়ন মার্কিন ডলার) পৌঁছেছে। যেখানে বাজার বিশ্লেষকদের প্রত্যাশা ছিল গড়ে ১.২০ বিলিয়ন ইউরো।

​পরিচালন ব্যয় বাড়ায় কোম্পানির অ্যাডজাস্টেড কোর আর্নিংস বা সমন্বিত মূল আয় ৩.১ শতাংশ কমে ৬৩২.৪ মিলিয়ন ইউরোতে নেমেছে। তবে আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ মূলধনী লোকসান বা ক্ষতির পরিমাণ কমায় নিট ক্ষতি অর্ধেকেরও বেশি হ্রাস পেয়েছে। উল্লেখ্য, আগের বছর প্রতিষ্ঠানটি প্রায় ৭২০ মিলিয়ন ইউরোর সম্পদ মূল্য সংযোজন বা অবচয় সামঞ্জস্য (Write-down) করেছিল।

সুত্র: রয়টার্স

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0