বিএনপিকে ফ্যাসিবাদের দল বলা জ্ঞানের অভাব: রংপুরে মির্জা ফখরুল
বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল হিসেবে আখ্যায়িত করেন, তাদের জ্ঞানের ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে জামায়াতে ইসলামীর আমিরকে নিজ দলের গঠনতন্ত্র পড়ে দেখার অনুরোধ জানিয়ে জামায়াত আদৌ কোনো গণতান্ত্রিক দল কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
সোমবার (২৭ জুলাই) সকালে রংপুরে বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
রাষ্ট্রপতির বিষয়ে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল জানান, এই পদে মনোনয়ন বা সমর্থনের ক্ষেত্রে বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা নির্ধারণের বিষয়টি নির্বাচন কমিশনের (ইসি) ওপর নির্ভর করছে বলে উল্লেখ করেন তিনি।
কৃষি খাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, সুদমুক্ত ঋণ প্রদান ও ধারাবাহিক বিনিয়োগের মাধ্যমে দেশে বাণিজ্যিক কৃষি অর্থনীতি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি চলতি বছরের শেষভাগে কিংবা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে আভাস দেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, মহানগর বিএনপির সদস্য সচিব ও সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন এবং জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











