রাজধানীর কাফরুলে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী নিহত, সদস্যসচিবসহ আহত ৩
রাজধানীর কাফরুল থানা এলাকায় দুর্বৃত্তদের গুলিবর্ষণে ইউসুফ আলী (৪৫) নামের যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমানসহ আরও দুই বিএনপি কর্মী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। আহত অপর দুজন হলেন নালাম সরদার (৪৫) ও মনির হোসেন (৩২)।
শুক্রবার (২৪ জুলাই) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে কাফরুল থানাধীন মিরপুর-১৩ নম্বরের শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে, সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিবরণ দিয়ে মিরপুর-১৩ এলাকার বিএনপি কর্মী সুজন জানান, রাতে হাফিজুর রহমানসহ ৭-৮ জন একসঙ্গে বসে কথা বলছিলেন। এ সময় আচমকা তিনজন সশস্ত্র দুর্বৃত্ত এসে তাদের লক্ষ্য করে অতর্কিতে গুলি ছোঁড়ে। এতে হাফিজুরের শরীরে দুটি এবং ইউসুফ আলীর বুকে একটি গুলি লাগে। পরে রক্তাক্ত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ইউসুফকে মৃত ঘোষণা করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











