গাজী নজরুলের এমপি পদ বাতিলে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি
নৈতিক স্খলনের দায়ে সংগঠন থেকে বহিষ্কারের পর এবার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পদ বাতিলের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২২ জুলাই) জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর ১২(১) নম্বর ধারা এবং সংবিধানের ৬৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তার এমপি পদ বাতিলের দাবি জানিয়ে এই চিঠি দেওয়া হয়েছে।
আরপিও ১৯৭২-এর ১২(১) ধারা অনুযায়ী, কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী না থাকলে কিংবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্ধারিত শর্ত পূরণ না করতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তির সংসদ সদস্য পদ বহাল থাকার সুযোগ নেই।
এর আগে বিভিন্ন গণমাধ্যমে গাজী নজরুল ইসলামকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সাংগঠনিক তদন্ত পরিচালনা করে জামায়াতে ইসলামী। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার বিকেলে জরুরি বৈঠক ডেকে সংগঠনের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে জামায়াত থেকে বহিষ্কার করা হয়। এই বহিষ্কারের পরপরই তার সংসদ সদস্য পদ থাকবে কি না তা নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে নির্বাচন কমিশনে চিঠি পাঠাল দলটি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0










