নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

২২ জুলাই ২০২৬ - ২০:০৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
গাজী নজরুল ইসলাম জামায়াত থেকে বহিস্কার। ছবি:সংগৃহীত

নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২২ জুলাই) বিকেলে দলটির কেন্দ্র থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

​বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সম্পাদক এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দিন বিকেল ৪টায় রাজধানীর মিন্টু রোডে অবস্থিত বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান (এমপি)। সভায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

​বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে কেন্দ্র করে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রেক্ষাপটে একটি সাংগঠনিক তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে তার বিরুদ্ধে ওঠা নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

​একইসঙ্গে জাতীয় সংসদের সাতক্ষীরা-৪ আসনের এই সংসদ সদস্যকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে বাংলাদেশ নির্বাচন কমিশনকে (ইসি) লিখিতভাবে জানানোর সিদ্ধান্ত নিয়েছে দলটি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0