সংসদে আইনশৃঙ্খলা ও সাংস্কৃতিক পরিবেশ নিয়ে এমপি হাসনাত ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিতর্ক

২৭ আগস্ট ২০২৬ - ১৮:০১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সংসদে আইনশৃঙ্খলা ও সাংস্কৃতিক পরিবেশ নিয়ে এমপি হাসনাত ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিতর্ক
জাতীয় সংসদে হাসনাত আব্দুল্লাহ । ফাইল ছবি।

জাতীয় সংসদ অধিবেশনে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক পরিবেশ রক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। গত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সফল নাকি ব্যর্থ হয়েছে, সম্পূরক প্রশ্নে সে বিষয়টিও জানতে চান এই সংসদ সদস্য।

​সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সূচনা দিবসে হাসনাত আবদুল্লাহ সম্পূরক প্রশ্নটি উত্থাপন করেন। তিনি উল্লেখ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই ব্রাহ্মণবাড়িয়াকে একটি সাংস্কৃতিক জেলা হিসেবে চিহ্নিত করা সত্ত্বেও সেখানে সিনেমা হল, গান-বাজনা এবং ঐতিহ্যবাহী নৌকাবাইচ বন্ধের মুখোমুখি হয়েছে। এ সময় তিনি দেশের অপরাধ সম্পর্কিত বিভিন্ন তথ্য উল্লেখ করে জানতে চান, গত ছয় মাসে স্বরাষ্ট্রমন্ত্রী দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও পরিস্থিতি পুনরুদ্ধারে কার্যকর অবদান রাখতে পেরেছেন কি না, নাকি এতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন।

​স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া ও জবাব

এমপি হাসনাতের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, উপস্থাপিত বক্তব্যটি সংসদীয় নিয়মমাফিক কোনো প্রশ্ন নাকি পল্টনের রাজনৈতিক জনসভার বক্তৃতা—তা নির্ধারণ করা কঠিন। তিনি আরও বলেন, এমপি যে হতাহত ও অপরাধের পরিসংখ্যান সংসদে পেশ করেছেন, তার মূল উৎস বা ভিত্তি কী, তা স্পষ্ট নয়।

​অপরাধীদের দ্রুত গ্রেফতার ও সরকারের অবস্থান

আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সরকারের অর্জনের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বর্তমান মেয়াদে যেকোনো অপ্রীতিকর ঘটনা ঘটার ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করতে সক্ষম হয়েছে। রামিশা হত্যাকাণ্ড থেকে শুরু করে রংপুরের সাম্প্রতিক একাধিক ঘটনার দৃষ্টান্ত দিয়ে তিনি বলেন, সবকটি অপরাধেই প্রশাসন দ্রুগ গতিতে ব্যবস্থা গ্রহণ করেছে।

​তিনি স্পষ্ট করেন যে, অপরাধীদের বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা আদালতের দায়িত্ব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই প্রক্রিয়ায় পূর্ণ সহায়তা দিচ্ছে। কোনো ক্ষেত্র বা ইস্যুতে ব্যর্থতা থাকলে ঢালাও মন্তব্য না করে তথ্য-উপাত্তসহ নোটিশ দিলে ৩০০ বিধিতে তা নিয়ে বিস্তারিত বিতর্কের সুযোগ রয়েছে বলেও মন্ত্রী উল্লেখ করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0