আলমডাঙ্গায় সাবেক শিবির নেতার উপর হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২৫ আগস্ট ২০২৬ - ০০:৩২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় সাবেক শিবির নেতার উপর হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আরিফুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার পর আলমডাঙ্গা উপজেলা জামায়াতের উদ্যোগে  এ মিছিলটি উপজেলা গেট থেকে বের হয়ে হাইরোড দিয়ে চারতলা মোড় হয়ে আলমডাঙ্গা থানার সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ শেষ করেন ।

বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও ডাউকী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ আলী।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামজামী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসাইন বলেন, সোমবার বিকেল ৪টার সময় নান্নু টগর মোড়ে ছাত্রশিবিরের সাবেক চুয়াডাঙ্গা জেলা সভাপতি আরিফুল ইসলামের ওপর সন্ত্রাসীরা যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি ও আলমডাঙ্গা পৌর মেয়র পদপ্রার্থী শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, ভাংবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাইয়ুম উদ্দিন হীরক, আদর্শ শিক্ষক ফেডারেশনের চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি শফিউল আলম বকুল, গাংনী-আসমানখালী থানা জামায়াতের আমির আব্বাস উদ্দিন এবং আলমডাঙ্গা পৌর জামায়াতের আমির মাহের আলী।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা তারবিয়াত সম্পাদক বিলাল হোসাইন, অফিস সম্পাদক রফিকুল ইসলামসহ উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সঞ্চালনা করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি ও বেলগাছি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মামুন রেজা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0