আলমডাঙ্গায় শান্ত পরিবেশ অশান্ত করার প্রতিবাদে ছাত্রদল ও যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২৫ আগস্ট ২০২৬ - ০০:২৫
প্রকাশিত: ২ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় শান্ত পরিবেশ অশান্ত করার প্রতিবাদে ছাত্রদল ও যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আলমডাঙ্গায় শান্ত পরিবেশ অশান্ত করার অভিযোগে ছাত্রদল ও যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ছাত্রদল ও যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামীর বিরুদ্ধে রাজনৈতিক পরিবেশ অশান্ত করার অভিযোগ তুলে

সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বাবু, পৌর যুবদলের আহ্বায়ক মোল্লা নাজিম উদ্দীন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসনাত রিংকু এবং সদস্য সচিব মাহমুদুল হক তন্ময়।

এছাড়াও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা  স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম টগরসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রতিবাদ মিছিল থেকে নেতাকর্মীরা আলমডাঙ্গার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান এবং কোনো অপশক্তিকে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। নেতৃবৃন্দ বলেন, আলমডাঙ্গার শান্তিপ্রিয় জনগণ সবসময় সম্প্রীতি ও শান্তির পক্ষে। এলাকার শান্তি বিনষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। সকলকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 1
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0