আলমডাঙ্গায় বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালন

১৫ আগস্ট ২০২৬ - ২৩:৩৬
প্রকাশিত: ২ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালন
আলমডাঙ্গায় বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন। ছবি:নিউজডিপি২৪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক চেয়ার পারসন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

শনিবার বিকেলে দলীয় কার্যালয়ে আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে বিকেলে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার। আলোচনা সভায় বক্তব্য রাখেন আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রজমান পিন্টু,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন। আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান, মাগরিবুর রহমান, উপজেলা যুবদলের ভারড্রাপ্ত আহবায়ক মীর আসাদুজ্জামান উজ্জল,সদস্য সচীব রফিকুল ইসলাম,পৌর যুবদলের আহবায়ক নাজিম উদ্দিন,উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ হাসান শুভ,

পৌর ছাত্রদলের আহবায়ক আতিক হাসান রিংকু, পৌর ছাত্রদলের সদস্য সচীব মাহমুদুল হাসান তন্ময়, পৌর কৃষকদলের সদস্য সচীব প্রিন্স,সহ আলমডাঙ্গা পৌর বিএনপির ৯ ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক ও অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের উপজেলা সভাপতি।

সভায় বক্তাগণ বলেন,'আজ আমাদের জন্য একটা আনন্দের দিন। এই দিনে সেই নেত্রী জন্ম নিয়েছিলেন যিনি বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন এবং বাংলাদেশকে বারবার তাঁর নেতৃত্ব ও সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন।  বাংলাদেশকে সমৃদ্ধ করার সংগ্রামে অংশ নিয়েছেন। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা সেই পথচলায় সবসময় অনুপ্রেরণা জোগায়।’ দুর্ভাগ্য তিনি আজ আমাদের মাঝে নেই। আমরা তার পথ অনুসরণ করেই তারেক রহমানের নেতৃত্বে দেশকে সুখি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলবো।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0