ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ রোববার (১২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক শোকবার্তার মাধ্যমে তিনি এ শোক প্রকাশ করেন।
ডা. শফিকুর রহমান ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে একজন খ্যাতিমান আইনজীবী এবং পরিচ্ছন্ন দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, দীর্ঘ কর্মজীবনে ব্যারিস্টার জমির উদ্দিন তার পেশাগত ও রাজনৈতিক দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি সবার কাছে সমাদৃত ছিলেন।
জামায়াত আমির আরও উল্লেখ করেন, গত শাসনামলে যখন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের ওপর আইনি জটিলতা ও জুলুম চালানো হয়েছিল, তখন ব্যারিস্টার জমির উদ্দিন অত্যন্ত সহানুভূতিশীল ছিলেন। সে সময় তিনি কেবল আইনি পরামর্শই দেননি, বরং আদালতে জামায়াত নেতাদের পক্ষে ব্যক্তিগতভাবে দাঁড়িয়েছেন।
শোকবার্তায় ডা. শফিকুর রহমান কৃতজ্ঞতা স্বীকার করে বলেন, ‘তিনি (জমির উদ্দিন) কোনো দিন আমাদের কাছ থেকে কোনো আইনি ফি গ্রহণ করেননি। তিনি সবসময় বলতেন, মজলুমদের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব।’ পরিশেষে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











