ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের গভীর শোক
সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রবিবার (১২ জুলাই) দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী দেশের রাজনীতিতে মরহুমের অসামান্য অবদান স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন দেশের রাজনীতির আকাশে এক উজ্জ্বল, সৎ ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। সুদীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি অত্যন্ত দক্ষতা ও সততার সঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকারের মতো রাষ্ট্রের সর্বোচ্চ পদগুলোর দায়িত্ব সামলেছেন। এ ছাড়া বিভিন্ন মেয়াদে তিনি শিক্ষা, ভূমি, পররাষ্ট্র এবং গণপূর্ত ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব সুনামের সঙ্গে পালন করেছেন। দেশের গণতান্ত্রিক কাঠামো জোরদার ও সংসদীয় সংস্কৃতির বিকাশে তাঁর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, মরহুম জমির উদ্দিন সরকার আজীবন বাংলাদেশি জাতীয়তাবাদ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অবিচল ছিলেন। প্রতিকূল ও দুঃসময়েও তিনি কখনো আদর্শ থেকে বিচ্যুত হননি। বিগত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে তাঁর বীরত্বপূর্ণ ভূমিকা দেশের গণতান্ত্রিক ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে লেখা থাকবে। তাঁর এই প্রস্থান দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











