সাবেক স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকার আর নেই

১২ জুলাই ২০২৬ - ০৯:৪৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সাবেক স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকার আর নেই
সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আর নেই. ( ফাইল ছবি সংগৃহীত)

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে প্রবীণ এই রাজনীতিকের বয়স হয়েছিল ৯৫ বছর।

​আজ রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন সাবেক এই স্পিকারের শারীরিক ও চিকিৎসার খোঁজখবর নিয়েছিলেন।

​ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দেশের সংসদীয় ইতিহাসে অন্যতম দীর্ঘমেয়াদি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০১ সালের ২৮ অক্টোবর থেকে ২০০৯ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত অষ্টম জাতীয় সংসদের স্পিকার ছিলেন। এর মাঝে ২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর তিনি একই বছরের ২১ জুন থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বও সামলান। তিনি বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা এবং দলটির নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির দীর্ঘকালীন সদস্য ছিলেন।

​পঞ্চগড়ের তেতুলিয়ায় জন্মগ্রহণ করা জমির উদ্দিন সরকার শিক্ষা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর এবং পরবর্তীতে আইনের ডিগ্রি অর্জন করেন। বর্ণাঢ্য ও দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি শিক্ষা, আইন, বিচার ও সংসদীয় বিষয়কসহ রাষ্ট্রের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0