দেশজুড়ে বজ্রসহ অতিভারি বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

১১ জুলাই ২০২৬ - ১৩:৩৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দেশজুড়ে বজ্রসহ অতিভারি বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা
আবহাওয়া অফিস ( ছবি সংগৃহীত)

বাংলাদেশের সবকটি বিভাগেই আগামী ২৪ ঘণ্টার মধ্যে বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও অতিভারি বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার (১১ জুলাই) সকালে আবহাওয়ার নিয়মিত বুলেটিনে এই সতর্কবার্তা দেওয়া হয়।

​আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, রংপুর, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেশের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। তবে এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম বা অপরিবর্তিত থাকবে।

​আবহাওয়ার সার্বিক অবস্থায় বলা হয়েছে, মধ্য উত্তর প্রদেশ ও তার পার্শ্ববর্তী অঞ্চলে একটি লঘুচাপ অবস্থান করছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজমান। অন্যদিকে, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষটি পাঞ্জাব, হরিয়ানা, লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে আছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0