চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা মোকাবিলা: সমন্বয়ের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম এলাকার বন্যা পরিস্থিতি মোকাবিলা, উদ্ধারকাজ, ত্রাণ বিতরণ ও পরবর্তী পুনর্বাসন কার্যক্রম সুচারুভাবে পরিচালনার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে বিশেষ দায়িত্ব দিয়েছে সরকার। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বন্যাকবলিত অঞ্চলে বিভিন্ন সরকারি সংস্থার উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধনের মূল ভূমিকা পালন করবেন প্রতিমন্ত্রী। তাঁর দায়িত্বের মধ্যে রয়েছে— বন্যার সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা, স্থানীয় প্রশাসনের কাছে থাকা ত্রাণ মজুদের স্থিতি ও উদ্ধারকাজের অগ্রগতি মূল্যায়ন করা। এই দুর্যোগ মোকাবিলায় তিনি সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা প্রদান করতে পারবেন।
এ ছাড়া, ক্ষতিগ্রস্ত এলাকায় যাতে পর্যাপ্ত ত্রাণসামগ্রী পৌঁছায় তা দ্রুত নিশ্চিত করা এবং পুনর্বাসন পরিকল্পনা তৈরিতে দিকনির্দেশনা দেওয়ার কাজও করবেন তিনি। মাঠপর্যায়ের বন্যা পরিস্থিতি ও গৃহীত পদক্ষেপ সম্পর্কে তিনি নিয়মিত সরকারকে অবহিত রাখবেন। এই কার্যক্রম সফল করতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকগণ, আইন-শৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো তাঁকে সব ধরনের প্রশাসনিক ও কারিগরি সহযোগিতা প্রদান করবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











