আলমডাঙ্গার মুন্সিগঞ্জে ট্রেনে কে/টে এক নারীর মৃ/ত্যু

১২ জুলাই ২০২৬ - ১৫:৪৪
প্রকাশিত: ৩ ঘন্টা আগে
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে ট্রেনে কে/টে এক নারীর মৃ/ত্যু
চুয়াডাঙ্গার মুন্সিগঞ্জে ট্রেনে কেটে বৃদ্ধার মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ রেলগেটের অদুরে ট্রেনে কেটে হাসিনা খাতুন (৬০) নামের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে।

রোববার (১২ জুলাই) দুপুর ১২ টার দিকে মহানন্দা ট্রেনে কেটে ওই নারী প্রাণ হারান।

নিহত নারী হাসিনা খাতুন উপজেলার জেহালা ইউনিয়নের গড়গড়ি গ্রামের মৃত আজগর আলীর স্ত্রী। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্বজনদের দাবী।

স্থানীয় সুত্রে জানা গেছে , হাসিনা খাতুন সকালে মেয়ের বাড়ি বোয়ালমারী যাবেন বলে বাড়ি থেকে বের হন। বেলি ১১ টার দিকে মুন্সিগঞ্জ বাজার এলাকায় স্থানীয়রা তাকে ঘুরাফেরা করতে দেখেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি দীর্ঘ সময় ধরে রেললাইনের ওপর বসে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। সে সময় স্থানীয় কয়েকজন স্কুলছাত্র তাকে রেললাইন থেকে সরে যাওয়ার অনুরোধ করলেও তিনি সরেননি। পরবর্তীতে খুলনাভিমুখী মহানন্দা ট্রেনটি চলে এলে তিনি দুর্ঘটনার শিকার হন।

এদিকে সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ (জিআরপি) ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0