চুয়াডাঙ্গায় পানিবন্দি মানুষের পাশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ
চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিমরুল্লাহ মহল্লায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে বসতবাড়ি, রাস্তাঘাট ও বিভিন্ন গলিতে পানি জমে যাওয়ায় ওই এলাকার অসংখ্য পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। অনেক পরিবারের রান্নাঘর ও শৌচাগার তলিয়ে যাওয়ায় স্বাভাবিক জীবনযাপন করা অসম্ভব হয়ে পড়েছে। পরিস্থিতি বিবেচনা করে নিচু এলাকার কিছু বাসিন্দা নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার চেষ্টা করছেন। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ৩টা ৪০ মিনিট থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত চুয়াডাঙ্গায় ১৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অল্প সময়ে এই বিপুল পরিমাণ বৃষ্টির ফলেই ভিমরুল্লাহ মহল্লাসহ শহরের বেশ কিছু নিচু এলাকায় পানি জমে যায়।
এমন পরিস্থিতিতে শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে জলাবদ্ধ ভিমরুল্লাহ মহল্লা পরিদর্শনে যান চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ। তিনি পানিবন্দি অসহায় মানুষের সার্বিক খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও সহায়তা বিতরণ করেন।
পরিদর্শনকালে শরীফুজ্জামান শরীফ বলেন, "যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। আমরা আমাদের সাধ্যমতো সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করব। এছাড়া দেশের চলমান দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। তাঁর নির্দেশনা মেনে আমরা অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সহায়তা নিশ্চিত করতে প্রস্তুত আছি।"
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চাকু ও ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার
- আলমডাঙ্গায় মাদকসহ গ্রেপ্তার-২ , সংক্ষিপ্ত বিচার আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড
- চুয়াডাঙ্গায় মাদকসহ দম্পতি গ্রেপ্তার, সামারি ট্রায়াল কোর্টে দু'জনের ভিন্ন মেয়াদে কারাদণ্ড
- দামুড়হুদায় বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ ১০ ঘণ্টা পর উদ্ধার
- আলমডাঙ্গায় মাদকসহ গ্রেপ্তার ২, সংক্ষিপ্ত বিচার আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড
ত্রাণ বিতরণকালে বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের সাথে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমসহ স্থানীয় নেতাকর্মী।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











