আলমডাঙ্গায় মাদকসহ গ্রেপ্তার ২, সংক্ষিপ্ত বিচার আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড

১০ জুলাই ২০২৬ - ২০:৫৩
প্রকাশিত: ১ ঘন্টা আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় মাদকসহ গ্রেপ্তার ২, সংক্ষিপ্ত বিচার আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড
আলমডাঙ্গায় মাদকসহ গ্রেপ্তার-২,সংক্ষিপ্ত বিচার আদালতে জেল জরিমানা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর চুয়াডাঙ্গার সংক্ষিপ্ত বিচার আদালত (সামারি ট্রায়াল কোর্ট) তাৎক্ষণিক শুনানির মাধ্যমে আসামিদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন।

​সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর গ্রামের চান্দু আলীর ছেলে জুলহাস (৪৫) এবং এরশাদপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে বাপ্পি হোসেন (৩২)।

​পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের বিশেষ নির্দেশনায় জেলাজুড়ে মাদক ও চোরাচালানবিরোধী যৌথ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই মো. মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।

​অভিযানকালে আলমডাঙ্গার কালিদাসপুর সাদাব্রীজ মোড় এলাকা থেকে জুলহাসকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২ অ্যাম্পুল বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করে পুলিশ। পৃথক আরেকটি অভিযানে পৌর এলাকার এরশাদপুর গ্রামের পল্টু শাহের দরবারের সামনের সড়ক থেকে বাপ্পী হোসেনকে ২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতদের চুয়াডাঙ্গা সংক্ষিপ্ত বিচার আদালতে (১ম আদালত) হাজির করা হলে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসামিদের অপরাধের ভিত্তিতে সাজা ঘোষণা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আসামি জুলহাসকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়, অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অন্যদিকে, একই আইনের অধীনে আসামি বাপ্পী হোসেনকে ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে, যা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0