চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পলান উদ্দীন (৭০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর তমালতলায় এ ঘটনা ঘটে। নিহত পলান উদ্দীন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তমালতলা এলাকার ছয়রদ্দীনের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, জমির মালিকানা নিয়ে পলান উদ্দীনের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ ইদবার মহুরির বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে প্রতিপক্ষের লোকজন পলান আলীর ওপর হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে রতন আলী অভিযোগ করে বলেন, জমি নিয়ে ইদবার মহুরী প্রায়ই তাদের সঙ্গে ঝামেলার সৃষ্টি করত। আজ সকালে তার বাবার সঙ্গে প্রতিপক্ষরা আবারও বিবাদে জড়িয়ে পড়ে এবং বাঁশ দিয়ে আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গায় প্রধান শিক্ষিকাকে মারধরের ঘটনায় মামলা, গ্রেপ্তার-১
- চুয়াডাঙ্গার জীবননগরে বেশি দামে সার বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
- আলমডাঙ্গায় বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
- চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভোক্তা-অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
- চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও মাদক উদ্ধার
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বানী ইসরাইল জানান, জমিজমা নিয়ে দুপক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। এই ঘটনার জেরে এক বৃদ্ধ মারা গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর জানা যাবে এটি মারধরের কারণে মৃত্যু নাকি স্ট্রোকজনিত কারণে হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











