চুয়াডাঙ্গার জীবননগরে বেশি দামে সার বিক্রির অপারাধে ব্যবসায়ীকে জরিমানা
চুয়াডাঙ্গার জীবননগরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করার দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৮ জুলাই) বিকেলে উপজেলার নারায়ণপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেওয়া হয়। অভিযানটি পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া সুলতানা এ্যানি।
আদালত সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন সার ও কীটনাশকের দোকানে নিয়মিত তদারকির অংশ হিসেবে বুধবার বিকেলে এই অভিযান চালানো হয়। এ সময় নারায়ণপুর মোড়ের ‘মেসার্স বাবুল কৃষি স্টোর’ নামক একটি প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে রাসায়নিক সার বিক্রির হাতেনাতে প্রমাণ মেলে। এই অপরাধে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(৩) ধারা অনুযায়ী দোকানের স্বত্বাধিকারী বাবুল আক্তারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা এ্যানি এ বিষয়ে জানান, অতিরিক্ত মূল্যে সার বিক্রিসহ বিভিন্ন অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগে ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। অভিযান চলাকালে বাজারের অন্যান্য বিক্রেতাদের মূল্য তালিকা দৃশ্যমান রাখা, যৌক্তিক মূল্যে পণ্য কেনাবেচা এবং মেয়াদোত্তীর্ণ বা নিম্নমানের বীজ ও ওষুধ বিক্রি না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে প্রশাসনের এই বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গায় বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
- চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভোক্তা-অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
- চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও মাদক উদ্ধার
- চুয়াডাঙ্গায় ট্রেনের স্টপেজসহ ৫ দফা দাবিতে মানববন্ধন, দুই ঘণ্টা ট্রেন আটকে বিক্ষোভ
- আলমডাঙ্গায় আর্জেন্টিনা সমর্থকদের মাদকবিরোধী ও পরিবেশ সচেতনতামূলক মানববন্ধন ও র্যালি
সংশ্লিষ্ট এই অভিযানে জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন এবং জীবননগর থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











