আলমডাঙ্গায় বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় তাজমুল ইসলাম ফাসু (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলার হাটবোয়ালিয়া এলাকার একটি ইটভাটায় অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনা হয়।
গ্রেপ্তারকৃত তাজমুল ইসলাম ফাসু আলমডাঙ্গা উপজেলার বাঁশবাড়ীয়া দক্ষিণপাড়ার আসাবুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁশবাড়ীয়া দক্ষিণপাড়ার ওই বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে তাজমুল ইসলামের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা। মামলার পর থেকেই আসামিকে গ্রেপ্তারে তৎপরতা শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের টু-আইসি হাসিবুর রহমান ও এএসআই সানোয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল স্থানীয় একটি ইটভাটায় অভিযান চালায়। সেখান থেকে অভিযুক্ত ফাসুকে গ্রেপ্তার করে আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গার জীবননগরে বেশি দামে সার বিক্রির অপারাধে ব্যবসায়ীকে জরিমানা
- চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভোক্তা-অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
- চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও মাদক উদ্ধার
- চুয়াডাঙ্গায় ট্রেনের স্টপেজসহ ৫ দফা দাবিতে মানববন্ধন, দুই ঘণ্টা ট্রেন আটকে বিক্ষোভ
- আলমডাঙ্গায় আর্জেন্টিনা সমর্থকদের মাদকবিরোধী ও পরিবেশ সচেতনতামূলক মানববন্ধন ও র্যালি
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাণী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রেক্ষিতেই তাজমুল ইসলাম ফাসুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ইতোমধ্যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











