চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভোক্তা-অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

০৮ জুলাই ২০২৬ - ১৬:১০
প্রকাশিত: ১ ঘন্টা আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভোক্তা-অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভোক্তার অভিযানে দুটি প্রতিষ্ঠানে জরিমানা (ছবি সংগৃহীত(

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় অভিযান চালিয়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (০৮ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত উপজেলার জয়রামপুর বাজারে এই তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে চাল, ওষুধ ও বীজসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের বাজারমূল্য পর্যবেক্ষণ করা হয়।

​অভিযান সূত্রে জানা গেছে, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করা এবং দইয়ের প্যাকেটে উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ না থাকায় মেসার্স আলাউদ্দিন স্টোরের মালিক মো. শাহ জালালকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

​অন্যদিকে, বাত-ব্যথা, চর্ম ও শিশু রোগে অভিজ্ঞতার মিথ্যা তথ্য দিয়ে চিকিৎসা প্রদান এবং লাইসেন্স নবায়ন না থাকায় মেসার্স মুনস্টার ফার্মেসীর মালিক মো. ইমামুল হককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠান থেকে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

​চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এই অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন বাজারে নিয়মিত মূল্য তালিকা হালনাগাদ করা, সঠিক ও যৌক্তিক মূল্যে পণ্য কেনাবেচা এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য, ওষুধ, বীজ বা শিশু খাদ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়।

​অভিযানকালে উপস্থিত ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল সার্বিক সহযোগিতা ছিলেন।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0