আলমডাঙ্গায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে ধারণ করে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলা প্রশাসনের কার্যালয় থেকে শুরু হওয়া র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। উপজেলা বিআরডিবি কর্মকর্তা সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা, পৌর আমীর মাহের আলী, ইউসিসিএ চেয়ারম্যান শরিফুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা আনোয়ার হোসেন, ক্রীড়া সংগঠক শরিফুল ইসলাম পিন্টু, ৬ নম্বর পৌর ওয়ার্ডের সেক্রেটারি আক্তারুজ্জামান দুলু এবং ৭ নম্বর ওয়ার্ড আমীর আব্দুর রহিম শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গার উথলীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু,পরিচয় শনাক্তে কাজ করছে রেলওয়ে পুলিশ
- আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে এমপি অ্যাড. রাসেল
- আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড
- আলমডাঙ্গায় ডিবি পুলিশের অভিযানে ট্যাপেন্টা ও গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
- আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারে প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের স্মরণসভা
গ্রামীণ অর্থনীতি জোরদারের আহ্বান
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, পল্লী অঞ্চলের উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য দূরীকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সমবায়ভিত্তিক উন্নয়নমূলক কার্যক্রমের কোনো বিকল্প নেই। সরকারের বিভিন্ন উন্নয়নমুখী উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে প্রতিটি গ্রামকে আরও আধুনিক ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পল্লী উন্নয়ন ও গ্রামীণ জনগোষ্ঠীর টেকসই অগ্রগতি নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











