উথলীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু,পরিচয় শনাক্তে কাজ করছে রেলওয়ে পুলিশ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বেলা ৩টার দিকে উপজেলার উথলী রেলস্টেশনের অদূরে এই দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটি অভিমুখী আন্তঃনগর ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনটি উথলী স্টেশন এলাকা অতিক্রম করার সময় ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা আরও জানান, গত দুদিন ধরে ওই ব্যক্তিকে স্টেশন সংলগ্ন এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল।
দুর্ঘটনার খবর পেয়ে দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। তবে এখন পর্যন্ত তার নাম বা পরিচয় জানা সম্ভব হয়নি।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে এমপি অ্যাড. রাসেল
- আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড
- আলমডাঙ্গায় ডিবি পুলিশের অভিযানে ট্যাপেন্টা ও গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
- আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারে প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের স্মরণসভা
- চুয়াডাঙ্গায় ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, গণভোটের রায় বাস্তবায়নের দাবি
দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির সঠিক পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











