আজ বিশ্ব ছাত্র দিবস: মেধা ও অধিকারের চর্চায় সুন্দর সমাজ গড়ার আহ্বান
শিক্ষার্থীদের অধিকার রক্ষা, মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং স্বাধীন মতপ্রকাশের গুরুত্ব তুলে ধরতে সারা বিশ্বের মতো দেশেও পালিত হচ্ছে বিশ্ব ছাত্র দিবস। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে বিশ্বজুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের অবদান ও শিক্ষা খাতের বর্তমান চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে।
মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণে একটি দক্ষ জাতি গঠনে শিক্ষার্থীরা প্রধান ভূমিকা পালন করে থাকে। তাই বিশ্লেষকরা মনে করছেন, একটি দেশের সমৃদ্ধির জন্য নিরাপদ শিক্ষাঙ্গন, মানসম্মত কারিকুলাম ও বৈষম্যহীন শিক্ষার পরিবেশ গড়ে তোলা সবচেয়ে জরুরি।
বিশেষজ্ঞদের অভিমত, শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইনির্ভর শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে মানবিক মূল্যবোধ, বিজ্ঞানমনস্কতা ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করতে হবে। তাদের স্বাধীন মতামত প্রকাশ এবং সৃজনশীল বিকাশের সুযোগ তৈরি করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি।
বিশ্ব ছাত্র দিবস উপলক্ষ্যে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। দিবসটি ঝরে পড়া রোধ, শিক্ষার ব্যয় কমানো, প্রযুক্তিভিত্তিক শিক্ষার সম্প্রসারণ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সমান সুযোগ সৃষ্টির বার্তা মনে করিয়ে দেয়। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও নীতিনির্ধারকদের যৌথ প্রচেষ্টায় শিক্ষার সামগ্রিক মানোন্নয়ন ও বৈষম্যহীন সমাজ গড়াই এই দিবসের মূল তাৎপর্য।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











