হরমুজ প্রণালিতে হামলা বন্ধ ও তা উন্মুক্ত রাখার প্রকাশ্য ঘোষণা চায় যুক্তরাষ্ট্র

১১ জুলাই ২০২৬ - ১২:০৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
হরমুজ প্রণালিতে হামলা বন্ধ ও তা উন্মুক্ত রাখার প্রকাশ্য ঘোষণা চায় যুক্তরাষ্ট্র
ছবি সংগৃহীত

চলতি সপ্তাহে হরমুজ প্রণালিতে নতুন করে শুরু হওয়া সামরিক উত্তেজনার মধ্যেই ওমানে মুখোমুখি আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে এই দ্বিপাক্ষিক বৈঠকের আগে তেহরানের সামনে কঠিন শর্ত জুড়ে দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্পষ্টভাবে দাবি করা হয়েছে, ইরানকে প্রকাশ্য বিবৃতির মাধ্যমে হরমুজ প্রণালি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত রাখার ঘোষণা দিতে হবে। একই সঙ্গে বেসামরিক ও বাণিজ্যিক জাহাজে সব ধরনের হামলা বা গুলি চালানো বন্ধের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিতে হবে।

​মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছে, সম্প্রতি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাটিকে তেহরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টাদের কাছে ব্যক্তিগতভাবে ‘ভুল’ হিসেবে স্বীকার করেছে। ইরানের দাবি, সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকা কট্টরপন্থি একটি ‘বিচ্যুত’ গোষ্ঠী এই শান্তি আলোচনা নসাৎ করার উদ্দেশ্যে ওই হামলা চালিয়েছিল।

​এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, জুনে হওয়া দুই দেশের অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তিটি বর্তমানে ‘কার্যকারিতা হারিয়েছে’। তবে সম্পর্কের এই চরম উত্তেজনার মধ্যেও দুই পক্ষই কূটনীতির পথ খোলা রেখে ওমানে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। ওমানের এই গুরুত্বপূর্ণ বৈঠকে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

​অন্যদিকে ওমান জলসীমার নৌপথ ও হরমুজ প্রণালির ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামো নিয়ে অঞ্চলটিতে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। উত্তেজনা প্রশমনে কাতারের একটি প্রতিনিধি দলও সম্প্রতি ইরান সফর করেছে। তবে ইরান হরমুজ প্রণালির ওপর তাদের সার্বভৌম অধিকারের বিষয়টি পুনর্ব্যক্ত করে ‘পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ’ গঠনের মাধ্যমে চলাচলকারী জাহাজের ওপর নিয়ন্ত্রণ ও সেবা ফি আদায়ের পরিকল্পনা নিয়ে আলোচনা করছে, যা নতুন সমঝোতার অন্যতম কেন্দ্রবিন্দু হতে পারে।

সুত্র ঃ বিবিসি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0