যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের নামে বিমানবন্দর ও সেতুর নামকরণ

১০ জুলাই ২০২৬ - ১৬:৫৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের নামে বিমানবন্দর ও সেতুর নামকরণ
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও টেনেসি অঙ্গরাজ্যে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে একটি আন্তর্জাতিক বিমানবন্দর ও একটি সেতুর অফিশিয়াল নামকরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার (৯ জুলাই) সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে এই নতুন নামসংবলিত সাইনবোর্ড উন্মোচন করা হয়।

​ফ্লোরিডার পাম বিচ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটির নতুন নাম দেওয়া হয়েছে ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট’। চলতি বছরের মার্চ মাসে এই নাম পরিবর্তন সংক্রান্ত বিলে অনুমোদন দিয়েছিলেন ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস। সম্মাননার জবাবে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প জানান, এটি তার জন্য অত্যন্ত গৌরবের বিষয় এবং বিমানবন্দরটিকে বিশ্বের অন্যতম দৃষ্টিনন্দন হিসেবে গড়ে তোলা হবে। বিমানবন্দরটির অফিশিয়াল ওয়েবসাইট সূত্রে জানা গেছে, ব্র্যান্ডিং ও সাইনবোর্ড পরিবর্তনের পেছনে প্রায় ৫৫ লাখ ডলার খরচ হচ্ছে। তবে আপাতত বিমানবন্দরটির কোড ‘পিবিআই’ থাকলেও আগামী ১৮ আগস্ট থেকে তা বদলে ‘ডিজেটি’ করা হবে। নতুন নাম কার্যকরের পর ভোর ৫টা ১ মিনিটে ট্রাম্পের ব্যক্তিগত উড়োজাহাজ ‘ট্রাম্প ফোর্স ওয়ান’ সেখানে প্রথম অবতরণ করে।

​অপরদিকে, টেনেসি অঙ্গরাজ্যের জেফারসন কাউন্টির ‘ফ্রান্সিস বার্নেট সোয়ান মেমোরিয়াল ব্রিজ’ নামের একটি সেতুর নতুন নাম রাখা হয়েছে ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প ব্রিজ’। গত বছর টেনেসির আইনসভায় পাস হওয়া সড়কের নাম পরিবর্তন আইনের আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এই নতুন নামফলক উন্মোচন করেন। মার্কিন পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিস জানায়, ট্রাম্প পরিবারের করা এ সংক্রান্ত ট্রেডমার্ক আবেদন গত জুনে চূড়ান্তভাবে নিবন্ধিত হয়। তবে এই নতুন নামকরণের কয়েক সপ্তাহ আগেই আদালতের নির্দেশে ওয়াশিংটনের কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম সরিয়ে ফেলা হয়েছিল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0