দেশে ২৪ ঘণ্টায় নতুন ৬৮ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু নেই

১০ জুলাই ২০২৬ - ১৭:৫৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দেশে ২৪ ঘণ্টায় নতুন ৬৮ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু নেই
ছবি সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

​শুক্রবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

​বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গুরোগীদের মধ্যে সর্বোচ্চ ৩৪ জন ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২১ জন, খুলনা বিভাগে ১০ জন, বরিশাল বিভাগে দুই জন এবং ময়মনসিংহ বিভাগে এক জন নতুন রোগী হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন।

​স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ জুলাই পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজার ৮১৫ জনে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন সাত হাজার ১৪২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৬৪৯ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ২৪ জন।

​বিগত বছরগুলোর পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং মৃত্যু হয়েছিল ৪১৩ জনের। তার আগের বছর অর্থাৎ ২০২৪ সালে মোট আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ এক হাজার ২১৪ জন এবং প্রাণহানি ঘটেছিল ৫৭৫ জনের। এছাড়া দেশের ইতিহাসে ২০২৩ সালে সর্বোচ্চ তিন লাখ ২১ [তিন লক্ষ একুশ] হাজার ১৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং রেকর্ড এক হাজার ৭০৫ জন মারা যান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0