হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১০৬ জন
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ১০৬ জন। আজ সোমবার (৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টার পরিসংখ্যান নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু করে আজ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে সর্বমোট ৬৪৮ জন শিশুর প্রাণহানি ঘটেছে। এর পাশাপাশি ল্যাব টেস্টে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু। ফলে সব মিলিয়ে নির্দিষ্ট এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গজনিত কারণে মোট ৭৪১ জন শিশুর মৃত্যু হলো।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৫৯ শিশু এবং হামের উপসর্গ দেখা গেছে আরও ৯৪৭ জনের শরীরে। এই এক দিনে নতুন করে হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন ৮৯০ জন রোগী এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯৪০ জন।
পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ৫৬৫ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১২ হাজার ৭৯১ জন। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৮৯ হাজার ৭৩৪ জন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮৬ হাজার ৬২ জন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











