দেশের বাজারে আবারো কমলো স্বর্ণের দাম, ভরিপ্রতি কমলো ২ হাজার ১৫৮ টাকা
দেশের বাজারে আবারো হ্রাস পেয়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন মূল্য তালিকা ঘোষণা করে, যা আজ সকাল ১০টা থেকে সারা দেশে কার্যকর করা হয়েছে।
বাজুস সূত্র জানায়, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের মূল্য হ্রাস পাওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা ও পর্যালোচনা করে এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাজুস আরও স্পষ্ট করেছে যে, নতুন এই মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তবে অলংকারের নকশা ও নিখুঁত কারুকাজের ওপর ভিত্তি করে মেকিং চার্জ বা মজুরি আলাদাভাবে যোগ হবে।
স্বর্ণের পাশাপাশি এবার রুপার দামও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











