আলমডাঙ্গার পোয়ামারিতে সড়কে মাটি ও বালি রেখে যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ

২৫ জুলাই ২০২৬ - ০০:০২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গার পোয়ামারিতে সড়কে মাটি ও বালি রেখে যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ
আলমডাঙ্গার পোয়ামারী সড়কে মাটি ও বালি রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি। ছবি: নিউজডিপি২৪

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পোয়ামারি দক্ষিণপাড়া এলাকায় সড়কের ওপর মাটি ও বালির স্তূপ জমা করে রাখায় তীব্র যানজট ও সাধারণ মানুষের যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টির অভিযোগ উঠেছে । উপজেলার বেলগাছি–পোয়ামারি–পাঁচলিয়া সংযোগ সড়কে অনিয়ন্ত্রিতভাবে বালি রাখা ও পুকুর খননের কাদামাটি পরিবহনের কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।

​শুক্রবার বিকেল ৫টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়,উপজেলার ডাউকি ইউনিয়নের পোয়ামারী গ্রামের এ রাস্তার ওপরে ছড়িয়ে থাকা বালির কারণে পণ্যবাহী ছোট পিকআপ, একাধিক মোটরসাইকেল ও স্থানীয় পাখিভ্যান আটকে রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কের মাঝখানে নির্মাণসামগ্রী ও কাদামাটি জমা হওয়ার কারণে পথচারী ও চালকদের জন্য সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। রাতের আঁধারে পুকুর খনন করে সেই মাটি অন্যত্র সরিয়ে নেওয়ার সময় রাস্তার উপর পড়ার কারণে এই কাদার সৃষ্টি হয়েছে।

​এমনকি আইলহাঁস এলাকা থেকে পাঁচলিয়া গ্রামে যাওয়া একটি বিয়ের বরযাত্রীবাহী গাড়িও এই খানাখন্দে আটকে পড়ে দীর্ঘ সময় চরম ভোগান্তির শিকার হয়। ওই বরযাত্রী দলের সদস্য ও কুষ্টিয়ার ব্যবসায়ী বাবু মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, "বিয়ের অনুষ্ঠান শেষ করে আমরা সন্ধ্যার মধ্যেই বাড়ি ফিরতে চেয়েছিলাম। কিন্তু সড়কের এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে অহেতুক সময় নষ্ট হচ্ছে এবং সার্বিক পরিবেশ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। সাধারণ মানুষের যাতায়াত সুগম করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনতিবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত।"

​বিষয়টি দ্রুত সমাধান ও অনিয়ম নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

এ ব্যাপারে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনূর আক্তার জানান, ঘটনার বিষয়ে দ্রুত খবর নিয়ে যথাযথ আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 1
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0