আলমডাঙ্গায় মাদকসহ গ্রেফতার-৬, তাৎক্ষণিক বিচারে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড

১৯ জুলাই ২০২৬ - ২৩:১২
প্রকাশিত: ৩ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় মাদকসহ গ্রেফতার-৬, তাৎক্ষণিক  বিচারে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড
আলমডাঙ্গায় মাদকসহ গ্রেফতার-৬,তাৎক্ষণিক বিচারে কারাদণ্ড ও অর্থদণ্ড।

হচুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর সামারি ট্রায়াল কোর্টের তাৎক্ষণিক বিচারে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সাজাপ্রাপ্ত আসামীরা হলেন-পৌর এলাকার আনন্দধামের কলুর ছেলে জীবন আলী (২৫), হারদী গ্রামের মন্টু শেখের ছেলে সম্রাট শেখ (২৮), বাঁশবাড়িয়া গ্রামের মৃত শাহাদৎ হোসেনের ছেলে

মেঃ জিয়ারুল হক (৫২), একই গ্রামের দুলাল আলীর ছেলে মোঃ হাসান আলী (৩৮), আকছেদ আলীর ছেলে মোঃ তারিকুল ইসলাম (৫০), অদ্বৈত রাজবংশীর ছেলে শ্রী পরিমল কুমার বিশ্বাস (৫০)।

​পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা থানার এসআই মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে হারদী শেখপাড়া এলাকা থেকে ১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সম্রাট শেখ (২৮)কে গ্রফতার করে। গ্রেফতারকৃত আসামীকে রোববার( ১৯ জুলাই) সামারি ট্রায়াল কোর্টে হাজির করা হলে বিজ্ঞ বিচারক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

​পৃথক অভিযানে এসআই শোভন কুমার কুন্ডুর নেতৃত্বে আনন্দধাম এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় জীবন আলী (২৪)কে গ্রেফতার করা হয়। আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ৬ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানা অনাদায়ে তাকেও অতিরিক্ত ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

​এছাড়া, এসআই মোঃ রইচ উদ্দীনের নেতৃত্বে পরিচালিত অন্য একটি অভিযানে বাঁশবাড়িয়া এলাকা থেকে ১০ গ্রাম গাঁজাসহ মোঃ জিয়ারুল হক , মোঃ হাসান আলী , মোঃ তারিকুল ইসলাম এবং শ্রী পরিমল কুমার বিশ্বাসকে গ্রফতার করা হয় । ১৯ জুলাই বিজ্ঞ আদালত এই ৪ জন আসামির প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় ৬ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0