চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে পৌনে ২ কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারকালে ১ কোটি ৭৬ লাখ টাকা মূল্যের আটটি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৫ জুলাই, ২০২৬) বেলা পৌনে ১২টার দিকে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুন্সিপুর বিওপির সামনের সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন-জেলার দামুড়হুদা উপজেলার পিরপুরকুল্লা গ্রামের মৃত সোলেমান মোল্লার ছেলে মিজানুর রহমান (৬১)।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
- আলমডাঙ্গায় পুলিশের অভিযানে ট্যাপেন্টা ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড
- চুয়াডাঙ্গায় ভোক্তা-অধিকারের অভিযান, ওজন স্কেলে ত্রুটির কারণে দুটি প্রতিষ্ঠানে জরিমানা
- আলমডাঙ্গার ‘ফজলুল হক খাল’ উদ্ধারে জেলা পরিষদ প্রশাসক শরীফুজ্জামান শরীফের পরিদর্শণ
- চুয়াডাঙ্গায় অপচিকিৎসার দায়ে ভুয়া কবিরাজকে জরি/মানা, সরঞ্জাম জব্দ
বিজিবি সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসানের কাছে গোপন খবর আসে মুন্সিপুর সীমান্ত দিয়ে একটি স্বর্ণের চালান ভারতে পাচার করা হচ্ছে । সংবাদের ভিত্তিতে মুন্সিপুর বিওপির জওয়ানদের সতর্ক অবস্থান নিতে বলা হয় এবং সীমান্ত এলাকায় একটি বিশেষ টহল দল মোতায়েন করা হয়।
পরবর্তীতে আনুমানিক সকাল সাড়ে ১১টার দিকে কার্পাসডাঙ্গা বাজার থেকে এক ব্যক্তি মোটরসাইকেলযোগে মুন্সিপুর বিওপির সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় টহল দলের সন্দেহ হয়। বিজিবি সদস্যরা তাকে থামিয়ে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে তল্লাশি চালান।
তল্লাশিকালে ওই ব্যক্তির কোমরে লুঙ্গির ভাঁজে স্কচটেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট পাওয়া যায়। ওই প্যাকেট থেকে উদ্ধার করা হয় আটটি স্বর্ণের বার, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৬ লাখ ১ হাজার ২৩০ টাকা। এছাড়া তার ব্যবহৃত একটি সাধারণ বাটন মোবাইল ফোন এবং পাচারের কাজে ব্যবহৃত একটি ‘ডায়ান ডিওয়াই ৫০’ (DY50) মডেলের মোটরসাইকেল জব্দ করা হয়।
আটককৃতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











