পাবনার ফরিদপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমান ফেনসিডিলসহ জীবননগরের একজন আটক
পাবনার ফরিদপুর উপজেলায় বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মিরাজুল ইসলাম নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোডাউন মোড় এলাকায় স্থাপিত একটি বিশেষ চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক মিরাজুল চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার উথলী গ্রামের মো. ইয়াসিন আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলাজুড়ে চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় ওই চেকপোস্ট বসানো হয়েছিল। এ সময় সন্দেহভাজন একটি সিলভার রঙের প্রাইভেটকারকে থামার সংকেত দেন কর্তব্যরত পুলিশ সদস্যরা। গাড়িটি থামানোর পর তল্লাশি চালিয়ে পেছনের ডালার ভেতর থেকে তিনটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। পরে ওই বস্তাগুলো খুলে নেটের ব্যাগে মোড়ানো অবস্থায় ৫৪৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। মাদক বহনের অভিযোগে প্রাইভেটকারের চালক মিরাজুল ইসলামকে তাৎক্ষণিকভাবে আটক করে পুলিশ।
এই অভিযানের বিষয়ে পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে মাদকের এই চালানটি চুয়াডাঙ্গা থেকে পাবনা ও সিরাজগঞ্জ হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











