আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

১৪ জুলাই ২০২৬ - ২৩:২৬
প্রকাশিত: ১ ঘন্টা আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
আলমডাঙ্গার হারদী কৃষিক্লাবের সামনে থেকে ইয়াবাসহ গ্রেফতার-১

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আহাদ আলী (৩৮) নামের

এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার( ১৩ জুলাই) রাত ৯টা ৪৫ মিনিটে আলমডাঙ্গা থানার হারদী গ্রামের চাষী ক্লাবের সামনের তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


​গ্রেফতারকৃত মোঃ আহাদ আলী কুষ্টিয়া জেলার মিরপুর থানার চক হারদী গ্রামের মোঃ ছামাদ আলীর ছেলে।


​পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে হারদী গ্রামের চাষী ক্লাবের সামনে অভিযান চালিয়ে আহাদ আলীকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তা জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।


​পুলিশ আরও জানায়, এই মাদক চক্রের সাথে মাদক কেনাবেচা, হেফাজতে রাখা, পৃষ্ঠপোষকতা এবং মদদ দেওয়ার অপরাধে আরও দুজন নামীয় সহযোগী এবং অজ্ঞাতনামা ২-৩ জন আসামি জড়িত রয়েছে বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে । গ্রেফতারকৃত, পলাতক ও সহযোগীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0