আলমডাঙ্গায় পুলিশের অভিযানে মাদক ও চোরাই মোটরসহ গ্রেপ্তার-৫, সামারি ট্রায়ালে কারাদণ্ড ও অর্থদণ্ড
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক মাদক বিরোধী অভিযানে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সামারি ট্রায়াল কোর্টের তাৎক্ষণিক বিচারে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার (১২ জুলাই) রাতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
সামারি ট্রায়ালে সাজাপ্রাপ্ত আসামীরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে ফাহিম রহমান আরাফাত (২১), দৌলতদিয়াড়ের দক্ষিণপাড়ার ফকির চাঁদের ছেলে ইয়ানুর (২৫), পৌর এলাকার স্টেশনপাড়ার সুইপার কলোনীর মৃত মনুয়ার ছেলে কাল্লু (২৮), কুমারী গাংপাড়ার রফিকুল ইসলামের ছেলে হাসান (২০), গোবিন্দপুর মিয়াপাড়ার লিটন মিয়ার ছেলে জিসান মিয়া (১৯)।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গায় অপচিকিৎসার দায়ে ভুয়া কবিরাজকে জরিমানা, সরঞ্জাম জব্দ
- চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বাকপ্রতিবন্ধীর মৃত্যু
- আলমডাঙ্গা উপজেলা জামায়াতের মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত
- চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে যুবকের ৬ মাসের কারাদণ্ড
- আলমডাঙ্গায় পুলিশের অভিযানে গ্রেপ্তার-৪, সামারি ট্রায়ালে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড
পুলিশ সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় বাদী পাঁচকমলাপুর পুলিশ ক্যাম্পর এসআই (নিঃ) মোঃ ইমরান হাসান সংগীয় অফিসার ফোর্সসহ তদন্ত কেন্দ্র এলাকায় অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বটিয়াপাড়ার খাদিমপুর ইউনিয়ন পরিষদ এর সামনে পাকা রাস্তার উপর থেকে আসামী মোঃ ফাহিম রহমান আরাফাত ও মোঃ ইয়ানুরকে চোরাই মোটর সহ স্থানীয় জনতার সহায়তায় গ্রেফতার করে পুলিশ।
অন্যদিকে অভিযানে এসআই(নিঃ) আমিনুল ইসলাম, সংগীয় অফিসারসহ পৌর এলাকার রেলওয়ে স্টেশন সংলগ্ন ফারুকের ভাঙ্গারী দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে আসামী শ্রী কাল্লুকে দুই পিচ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। একইদিন রাতে
পৃথক অভিযানে এসআই(নিঃ) মোঃ তাইজুল ইসলাম সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পৌর এলাকার গোবিন্দপুর মাঠপাড়া গ্রামের রনির বাড়ীর সামনে ইটের সলিং রাস্তার উপর হতে আসামী মোঃ হাসানকে দুই পিচ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট সহ ও এসআই(নিঃ) এসএম নিয়ামুল হক সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গোবিন্দপুর মিয়াপাড়া থেকে করা কালে আসামী মোঃ জিসান মিয়াকে দুই পিচ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার করে পুলিশ।
গ্রেপ্তার আসামীদের সোমবার ( ১৩জুলাই) চুয়াডাঙ্গা আদালতে উপস্থাপন করলে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১ম আদালত সুনানি শেষে সক্ষিপ্ত বিচার আদালতের রায় ঘোষনা করেন। রায়ে আসামি মোঃ ফাহিম রহমান আরাফাত ও মোঃ ইয়ানুরকে পেনাল কোডের ৩৭৯ ধারার অপরাধে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
আসামী শ্রী কাল্লুকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারার অপরাধে এক বছরের বিনাসশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও আসামী মোঃ হাসানকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারার অপরাধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামী মোঃ জিসান মিয়াকে একই মামলার ধারায় এক বছরের বিনাসশ্রম কারাদণ্ড ও পাঁচশত) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











