আলমডাঙ্গায় পুলিশের অভিযানে গ্রেপ্তার-৪, সামারি ট্রায়ালে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃতদের সামারি ট্রায়াল কোর্টের তাৎক্ষণিক বিচারে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার ও রবিবার (১১ ও ১২ জুলাই) রাতে বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- নান্দবার গ্রামের আব্দুল মালেকের ছেলে রবিউল ইসলাম(৩২), আসমানখালি বাজারের মৃত বাবুলাল হেলার ছেলে শ্রী চাঁদ কুমার হেলা(২৭), ঘোষবিলা গ্রামের বাবলুর ছেলে খোকন (৪০) ও বকসিপুর গ্রামের সারজেদ আলীর ছেলে রনি আলী (১৯)।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গা উপজেলা জামায়াতের মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত
- চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে যুবকের ৬ মাসের কারাদণ্ড
- চুয়াডাঙ্গার মুন্সিগঞ্জে ট্রেনে কেটে এক নারীর মৃত্যু
- চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চাকু ও ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার
- চুয়াডাঙ্গায় পানিবন্দি মানুষের পাশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ
চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত এই অভিযানে বড় গাংনী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সৈয়দ আসাদুজ্জামান আসমানখালী বাজার থেকে ২৫ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ রবিউল ইসলাম ও শ্রী চাঁদ কুমার হেলাল কে গ্রেফতার করেন।
অপর অভিযানে জামজামি পুলিশ ক্যাম্পের এসআই মোঃ ফিরোজ আলী ঘোষবিলা গ্রামের চেয়ারম্যান মোড় থেকে চুরির মালামালসহ মোঃ খোকন কে এবং এসআই মোঃ মনিরুল হক হাওলাদার বকশিপুর গ্রাম থেকে মাদকাসক্ত অবস্থায় ২ কান্দি কলাসহ মোঃ রনি আলীকে গ্রেফতার করেন।
গ্রেপ্তার আসামীদের রবিবার (১২ জুলাই চুয়াডাঙ্গার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (১ম আদালত)-এ উপস্থাপন করা হলে আদালত তাৎক্ষণিক বিচারে মোঃ রবিউল ইসলাম ও চাঁদ কুমার হেলালকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, মোঃ খোকনকে চুরির অপরাধে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১হাজার টাকা অর্থদণ্ড এবং মোঃ রনি আলীকে চুরির পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অপরাধে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন; অনাদায়ে প্রত্যেককে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











