আলমডাঙ্গায় ১২০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ১২০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গত রোববার( ১৮ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে আলমডাঙ্গা উপজেলার খেজুরতলা বাজারসংলগ্ন বটতলার নিচে পাকা রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—আলমডাঙ্গা উপজেলার জোড়গাছা গ্রামের মো. আইয়ুব আলীর ছেলে মো. সোনা মিয়া (২৩) এবং একই গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে মো. মানিক হোসেন (২৯)।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের দিকনির্দেশনা এবং আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলামের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। গোপন খবরের ভিত্তিতে আলমডাঙ্গা থানার অধীন ঘোলদাড়ী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. গোলাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান চালান।
অভিযানকালে আসামিদের কাছ থেকে আনুমানিক ১৮ হাজার টাকা মূল্যের ১২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সসংশ্লিষ্ট ধারা অনুযায়ী আলমডাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
1
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











